দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণ-পুরুষ মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন আজ বুধবার নেত্রকোনার দুর্গাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী

2023-09-06T15:29:54+00:00
2023-09-06T15:29:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণ-পুরুষ মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন আজ বুধবার নেত্রকোনার দুর্গাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

আজ সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দশভূজা বাড়ি মন্দির কমিটির আয়োজনে মন্দির চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশভূজা মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন মন্দির কমিটি বর্নিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম,  দশভূজা বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু,  ওসি উত্তম চন্দ্র দেব, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা গোবিন্দ দেবনাথ,  সুবল দে,  প্রদীপ দাস, মিন্টু সাহা, গৌতম দাশ, তুষার সাহা, দিলীপ ঘোষ, রাজেশ গৌড়,  ইসকন নেতা হরিচন্দন সাধু প্রমুখ।

বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও মানুষের শান্তি কামনা করেন। আলোচনা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy