প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম (ভিজিট : ১৭৫)

X
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষ্যে বুধবার সকালে শহরের আখরাবাড়ী জিউর মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মন্দিরে মিলিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার, সিনিয়র সহ-সভাপতি স্বপন চক্রবর্তী, নির্মল চট্টপাধ্যায় প্রমুখ।
পরে পরে কালিবাড়ী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জন্মাষ্টমী কমিটির আহবায়ক সুনীল চক্রবর্ত্তী, সদস্য সচিব অধীর চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদেব মসিদ, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার আহবায়ক সুখরঞ্জন চক্রবর্ত্তী বাপ্পা, সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ সিকদার প্রমুখ।
আলোচনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বাবু/জেএম