প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০০ পিএম (ভিজিট : ২৩৩)

X
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ৫২৪৯ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রদ্যোত কুমার ঘোষ এ্যাপোলো, পূজা উদযাপন কমিটির সভাপতি উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (পিন্টু) ধানকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল রউফ, হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন।
সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন উপজেলা আওয়ামী লীগ। আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মো. মোশারফ হোসেন বাকা, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, মো. মঞ্জুরুল ইসলাম সদস্য আহ্বায়ক কমিটি মানিকগঞ্জ জেলা যুবলীগ।
বাবু/জেএম