ডোমারে শ্রীকৃষ্ণের আর্বিভাব-মহোৎসব উৎযাপন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে নীলফামারীর ডোমারে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2023-09-06T17:20:03+00:00
2023-09-06T17:20:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে শ্রীকৃষ্ণের আর্বিভাব-মহোৎসব উৎযাপন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ৩১২)
X

পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে নীলফামারীর ডোমারে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে মহোৎসবের আয়োজন করেন উপজেলা পূজা উৎযাপন পরিষদ। জন্মাষ্টমী উৎযাপন পরিষদের আহবায়ক রামনিবাশ আগরওয়ালার সভাপতিত্বে ও পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপুর সঞ্চালনায় সভায় নীলফামারীর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও নাজমুল আলম, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, ওসি মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, পূজা উৎযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সদস্য সচিব শেখর সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বর্ণিল আয়োজনে একটি মঙ্গল শোভা যাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভা মন্দিরে শোভা যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy