সাগর মোহনায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাগর মোহনায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দি ও চর ঘেরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

2023-09-06T17:23:26+00:00
2023-09-06T17:23:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগর মোহনায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ২১১)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাগর মোহনায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দি ও চর ঘেরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাহাজ মারা, চর তুফানিয়া ও বঙ্গোপসাগর মোহনায় চলা এ অভিযানে ১৬টি অবৈধ জাল জব্দ করা হয়। পরে বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোনের সামনে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ছিল সাড়ে সাত লাখ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা নির্দেশে করা এ অভিযানে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালীর মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট অফিসার মো. আসাদুজ্জামান ও মৎস্য বিভাগের অফিস সহকারী মো. নেছার উদ্দিন প্রমুখ।

অভিযান শেষে কর্মকর্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের প্রজননের জন্য সাগর মোহনায় বাধা সৃষ্টি করা অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগিতা করেছে বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী দক্ষিণ জোন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy