নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, যুবক কারাগারে

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

2023-09-06T17:28:50+00:00
2023-09-06T17:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, যুবক কারাগারে
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার গভীর রাতে ইমনকে উপজেলা পৌরশহরের দক্ষিণ বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ইমন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায়  পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওইসময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়। 

এরপরে আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, ইমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy