প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৯ পিএম (ভিজিট : ১৩৩)

X
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।
পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। অপহরণের শিকার ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারবে বলে জানিয়ে পুলিশ।
বাবু/জেএম