ট্রাফিক পুলিশকে মারধর, বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ শিক্ষার্থী আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

অবৈধ মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ও এক কনস্টেবলকে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)

2023-09-06T18:18:47+00:00
2023-09-06T18:18:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাফিক পুলিশকে মারধর, বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ শিক্ষার্থী আটক
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

অবৈধ মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ও এক কনস্টেবলকে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন ছাত্র।

এ ঘটনায় তিন ছাত্রকে আটক করে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই রুটে দীর্ঘ যানজট লেগে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনার সূত্রপাত হয়। কোতয়ালি মডেল থানায় আটক বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র হচ্ছেন— শরীফ, আলভীর ও সোহাগ। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপারেশন) মো. ফজলুর রহমান বলেন, ‘ওই ছাত্ররা কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল।

সেখানে দায়িত্বরত সার্জেন্ট মনিরুল ইসলাম মোটরসাইকেলটি আটক করে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট মনিরুল ও তাঁর সঙ্গে থাকা কনস্টেবলকে বেদম মারধর করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও হামলাকারী ৩ জনকে আটক করেছে।’

তিন ছাত্রকে আটকের খবর পেয়ে ক্যাম্পাসে তাঁদের সহযোগীরা রাত পৌনে ১০টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করেন। ছাত্ররা রাত সোয়া ১০টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গভীর রাতে কোতোয়ালি থানায় মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক শেষে আহত পুলিশ সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার শর্তে জিডি মূলে আটক তিন ছাত্রকে ছেড়ে দেয় পুলিশ।

বাবু/জেএম                                      





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy