সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

বিশ্ব বিখ্যাত সংগীত সাধক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন

2023-09-06T19:15:24+00:00
2023-09-06T19:15:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৭৮)
X

বিশ্ব বিখ্যাত সংগীত সাধক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (০৬ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। কলেজ গভর্নিংবডির সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া টিপু এতে সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখেন, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.আর মুজিব, শিবপুর ইউনিয়ন আ'লীগের আহবায়ক অলিউর রহমান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবু জাফর জামাল, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন কবির, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, সাংবাদিক মাহাবুব আলম লিটন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, শাহিন রেজা টিটু, গভর্নিং বডি সদস্য সারওয়ার চৌধুরী, আশরাফ উদ্দিন আকছির, আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি শামীম রানা রতন, প্রভাষক দেলোয়ার হোসেন, আলাউদ্দিন খা যুব স্মৃতি সংসদের সভাপতি আব্দুর রহিম সাগর প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মোহসীন সরকার ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়া। আলোচনা সভায় বক্তারা, নিজ গ্রামে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ অবহেলিতের নানাহ চিত্র তুলে ধরেন। তারা বলেন, আশির দশকে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক শিবপুর এসে দেশি বিদেশি সঙ্গীত পিপাসুদের জন্য আলাউদ্দিন পল্লীতে একটি প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন। যেখানে স্থান পাওয়ার কথা ছিল ফকির (তাপস) আফতাব উদ্দিনের মাজার, সুর সম্রাটের নামে মিউজিয়াম, সঙ্গীত একাডেমি, পাঠাগার, মিলনায়তন, মুক্তমঞ্চ, পিকনিক কর্ণার ও অতিথিশালা। 

প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরবর্তীতে আলাউদ্দিন খাঁ দৌহিত্র লঘু খাঁ পরিবারের পক্ষ থেকে ২২ শতক জমি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের নামে দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়। কিন্তু প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয়নি। দাবি তোলা হয় ওই প্রকল্পটি বাস্তবায়নসহ জাতীয় পর্যায়ে পাঠ্যপুস্তকে উস্তাদজীর জীবনী অন্তর্ভুক্ত, ৬ আগস্টকে শোক দিবস হিসেবে ঘোষণা, বে-দখল হওয়া উস্তাদজীর সম্পত্তি উদ্ধারের। প্রধান অতিথি বিশ্ববিখ্যাত এ গুণীজন তার নিজ গ্রামে অবহেলিত জেনে বিস্ময় প্রকাশ করে বলেন, এ ব্যর্থতা আমাদের সকলের। তিনি আগামী বছর থেকে এই দিনে সংগীত প্রতিযোগীতা, মেলা ও উস্তাদজীর নামে পদক প্রদানের মধ্য দিয়ে তার সম্পত্তি উদ্ধারসহ ওই সকল প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy