প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ পিএম (ভিজিট : ৬৪৭)

X
ঢাকার ধামরাইয়ের সনাতন ধর্মাবলম্বীদের সমাজের দুই পক্ষের বিবাদের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলের নির্দেশে মন্দিরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর আটানিপাড়া কালীমন্দিরে তালা ঝুলতে দেখা যায়। এর আগে, মঙ্গলবার ওই মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সুয়াপুর এলাকায় আটানিপাড়া ও বাসুয়াখোলা নামে দুইটি হিন্দু সমাজ রয়েছে। আটানিপাড়া এলাকায় দুই সমাজের যৌথ একটি কালী মন্দির রয়েছে। সেটি আটানিপাড়ার বাসিন্দারাই দেখভাল করতেন। তবে সম্প্রতি বাসুয়াখোলা এলাকার বাসিন্দারা সেটির দায়িত্ব নিতে চান। সেটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার সেখানে ব্যানার লাগায় বাসুয়াখোলা বাসিন্দারা।
এ নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে বাসুয়াখোলার বাসিন্দারা সুয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিমের কাছে যায়। তখন হালিম মন্দিরে তালা লাগানোর নির্দেশ দেন।
বাবু/জেএম