নিবন্ধনহীন সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা সমবায় অধিদপ্তর

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর জেলার ও উপজেলার আওতাধীন বিভিন্ন নিবন্ধনহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন জেলা সমবায় অধিদপ্তর। হাটবাজারে ও

2023-09-06T19:23:36+00:00
2023-09-06T19:53:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিবন্ধনহীন সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা সমবায় অধিদপ্তর
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৩ ৭:৫৩ পিএম  (ভিজিট : ২৬৫)
X

গাজীপুর জেলার ও উপজেলার আওতাধীন বিভিন্ন নিবন্ধনহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন জেলা সমবায় অধিদপ্তর। হাটবাজারে ও বিভিন্ন অলিগলিতে বেড়ে ওঠা নিবন্ধনহীন সমবায় সমিতির নাম ব্যবহার করে চলছে ব্যবসা।  এ সমস্ত সমবায় সমিতিকে বন্ধ করার আইনি  প্রক্রিয়া  শুরু করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে জানিয়েছেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম। তার পাশাপাশি নিবন্ধনের পরে নবায়ন অযোগ্য তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এবং পুরাতন ও নতুন নবায়ন যোগ্যদেরকে নবায়ন দেওয়া হচ্ছে। আগের চেয়ে জেলা সমবায় অফিস কঠোর ভূমিকায় থাকবেন বলে জানিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাসে বেশ কিছু নিবন্ধনহীন সমবায় সমিতিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। যে সমিতি নিবন্ধনযোগ্য তাকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন প্রদান করা হচ্ছে। এবং যারা এ ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে সমবায় অফিস। 

সমবায় সমিতির (নাম প্রকাশে অনিচ্ছুক) এক সভাপতি বলেন, বর্তমান জেলা সমবায় অফিসের কর্মকর্তারা আগের চেয়ে অনেক গতিশীল। নিবন্ধনের আবেদন করার পরে যাচাই-বাছাই ক্রমে সমবায় সমিতির নিবন্ধন কার্যক্রম করছে। আইন মেনে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে কর্মযজ্ঞ করতে সহযোগিতা করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy