দগ্ধ ৯ জনকে পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেট নগরীর মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বুধবার

2023-09-06T20:54:05+00:00
2023-09-06T20:54:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ
দগ্ধ ৯ জনকে পাঠানো হলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X

সিলেট নগরীর মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।

দগ্ধরা হলেন- সিলেটের শাহপরাণ এলাকার বাসিন্দা ও ফিলিং স্টেশনের কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও একই গ্রামের লুৎফুর রহমান।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, ঘটনার পর পুলিশ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭ জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। ঘটনার পর আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy