শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা ওলামাদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে

2023-09-07T11:01:35+00:00
2023-09-07T11:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০১ এএম   (ভিজিট : ৩৯৮)
X


গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা ওলামাদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মাওনা উত্তরপাড়া মাঠে  উপজেলা ওলামাদলের সভাপতি মুখলেছ উদ্দিন কফিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন  পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস.এম আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুশিউর রহমান টিটু, জেলা ওলামাদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, আবুল হোসেন প্রধান, মুক্তারুল করিম, মাসুদ আহমেদ সরকার, খাইরুল কবির মন্ডল আজাদ, শহিদুল ইসলাম মাষ্টার, শাহাবুদ্দিন বিএসসি, পৌর যুবদলের আহ্বায়ক  আনোয়ার হোসেন বেপারী, সবুজ প্রধান, জুনায়েত হোসেন মোল্লা সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy