প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৩ পিএম (ভিজিট : ২৬১)

X
সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ যুবদল নেতা। বুধবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুর রহমান তুষার, যুবদল নেতা মাসুম শিকদার, শাকিল মোল্লা, আবিদ হাসান বাদল মন্ডল ও স্বেচ্ছাসেবক দল নেতা আলমাস হোসেন।
গুরুতর আহত তুষারকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসক। বাকিরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন হরিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
তুষারের বড় ভাই মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হায়দার আলী বলেন, ৮/১০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা তুষারকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জেএম