প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৬ পিএম (ভিজিট : ২৮১)

X
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার রাতে পৌর এলকার উত্তর নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পৌর এলাকার ঝাটকাঠী গ্রামের কেশব দেবনাথ এর পুত্র কিশোর দেবনাথ ও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র মন্ডল এর পুত্র বিশ্বজিৎ মন্ডল। জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে ১০২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শাহী আল নওশাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করে আটকৃকতদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
বাবু/জেএম