নাটোর-৪ উপনির্বাচন: ভোট গ্রহণ ১১ অক্টোবর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা হয়েছে। এই আসনে চলতি বছরের

2023-09-07T16:36:01+00:00
2023-09-07T16:36:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোর-৪ উপনির্বাচন: ভোট গ্রহণ ১১ অক্টোবর
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা হয়েছে। এই আসনে চলতি বছরের ১১ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সচিব বলেন, উপনির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেখ সময় ধরা হয়েছে ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের সময় কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকবে না।

খোঁজ নিয়ে জানাগেছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।

নির্বাচন কমিশন বলছে আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সংবিধানমতে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই আসনে নির্বাচন সম্পন্ন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনলেও দাপ্তরিকভাবে উপনির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা তিনি পাননি। নির্দেশনা পাওয়া মাত্রই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।

প্রয়াত আব্দুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮১ সালে। তিনি সাত বার নৌকার মনোনয়ন পেয়ে পঞ্চম, সপ্তম, নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে সপ্তম জাতীয় নির্বাচনে এমপি হওয়ার পর তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়। সবশেষ টানা দ্বিতীয়বারে মতো নাটোর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এদিকে উপনির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy