কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি আব্দুস সালামের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার

2023-09-07T19:03:44+00:00
2023-09-07T19:03:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি আব্দুস সালামের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সালামকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মনির বলেন, সালাম বিকেলের দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সালাম বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত মো আব্দুল ওয়াহেদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy