প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩১ এএম আপডেট: ০৮.০৯.২০২৩ ৭:০৫ পিএম (ভিজিট : ২০৮)

X
রাজবাড়ীতে পৃথক দুই অভিযানে পৌর এলাকা থেকে ২ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মো. আমজাদ হোসেন মিয়ার ছেলে মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. বিল্লাল শেখের ছেলে মো. ফারুক শেখ (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পৌরসভার বিনোদপুরের মো. আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালাই। হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে লুঙ্গীর ভেতর থেকে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে রক্ষিত ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
তার দেওয়া তথ্য মতে বিকাল সাড়ে ৪টায় পৌর সভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখকে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে রক্ষিত ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাবু/জেএম