মাটিরাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৭ পিএম (ভিজিট : ১৪১)

X
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকায় ফেনী নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে অর্ধগলিত হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাবু/জেএম