প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫২ পিএম (ভিজিট : ৩৯৪)

X
বাংলাদেশে বহুল প্রচলিত মোবাইল ব্র্যান্ড oppo শোরুমে চাকরির নামে প্রতারণা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকারী সুপারভাইজার পদে লোক নিয়োগ দেয়ার কথা বলে বিজ্ঞাপন দেয়া হয়। এতে বিভিন্ন জেলা থেকে শত শত বেকার যুবক ও যুবতীরা চাকরির আশায় আগ্রহী হয়ে আবেদন করেন। চলতি মাসের ২ সেপ্টেম্বর oppo মোবাইল শোরুম এর হেড অফিস (গাজীপুর বোর্ড বাজারে) মৌখিক পরীক্ষা নেন কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের জানানো হয় আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়নিং লেটার মেইলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু সাপ্তাহ গড়িয়ে গেলেও জয়নিং লেটার পাঠাতে ব্যর্থ হয়। এবং বিভিন্ন ধরনের কালক্ষেপণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সারেজমিনে গিয়ে দেখা যায়, মাল্টি জব আউটসোর্সিং এজেন্সি নামে একটি কোম্পানি চাকরিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। oppo মোবাইল শোরুমে চাকরির নামে এই কোম্পানি শত শত যুবক ও যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেন বলে জানা যায়। মাল্টি ড্রপ আউটসোর্সিং এজেন্সি নামে কোম্পানিটি র এডমিন সোহাগ সক্রিয়ভাবে প্রতারণার সাথে জড়িত আছেন। চাকরি দেওয়ার নাম করে সোহাগ নামের এই ব্যক্তি ভুক্তভোগী বানাচ্ছেন শত শত মানুষকে।
বোর্ডবাজার এলাকার সংশ্লিষ্ট গাছা থানায় খবর নিয়ে জানা যায়, এই কোম্পানিটির নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে, পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, আদালতে প্রেরণ করার পর জামিনে বের হয়ে এসে আবারো প্রতারণায় লিপ্ত হন এই প্রতারক চক্র।
অভিযুক্ত সোহাগ সাংবাদিককে বলেন, যে বিষয়ে থানায় অভিযোগ হয়েছে আমরা সেটা সমাধান করেছি। প্রতারণার ব্যাপারে জানতে চাইলে তেমন কোনো উত্তর দেন না এই সোহাগ।
গাছা থানা থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আবার ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।