পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা

আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ

সারাবাংলা

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে

2023-09-09T16:37:56+00:00
2023-09-09T16:37:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা
আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২১০)
X

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সভায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বালতির পানি নিয়ে খেলতে না পারে- সেজন্য বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের সাঁতার শেখানো ও সকল বিষয়ে মায়েদের সচেতন থাকাসহ বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন বক্তারা।

লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খাঁন, (ওসি) মাহবুবুর রহমানসহ প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ যুবলীগসহ সব নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারি মাস থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে পানিতে ডুবে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যার বাহিরেও অজ্ঞাত থাকতে পারে বলেও জানানো হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy