কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে মাশরাফি

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা

2023-09-09T20:32:47+00:00
2023-09-09T20:32:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে মাশরাফি
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৯৩)
X

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লাহুড়িয়া ইউপি কল্যাণপুর গ্রামের সন্ত্রাসীদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও পিতা হারা শিশু সন্তান সুদেব বিশ্বাসের সাথে কথা বলেন ও তাদের পরিবারের খবর নেন।

এমপি মাশরাফি বিন মর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার পুনর্ব্যক্ত করে বলেন, আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো। এসময় এলাকার প্রায় ৮ শতাধিক হিন্দু পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের আমাদের সকলের। নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পশে আছি এবং থাকবো।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম শিকদার, শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর প্রমুখ।

উল্লেখ্য,লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগষ্ট সন্ধ্যায় সন্ত্রাসীরা হাতুড়ি ও লাঠির দিয়ে সুফল বিশ্বাসকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস চারজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy