শ্রীমঙ্গলে চা-বাগান নেতৃবৃন্দ ও চা শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার সকল চা বাগানের শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান

2023-09-10T15:14:28+00:00
2023-09-10T15:14:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে চা-বাগান নেতৃবৃন্দ ও চা শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X


শ্রীমঙ্গল উপজেলার সকল চা বাগানের শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

আজ রবিবার দুপুরে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, সাঁতগাও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক প্রতিনিধি, চা বাগানের পঞ্চায়েত প্রতিনধি, চা শ্রমিকের মহিলা প্রতিনিধি, ইউপি সদস্য, ইউপি প্যানেল চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বাবু/এ.এস





  বিষয়:   শ্রীমঙ্গল  পুলিশ সুপার  মতবিনিময়  সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy