স্ত্রীর মাথা থেঁতলে হত্যা, স্বামী গ্রেপ্তার

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

স্ত্রী হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।শনিবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের

2023-09-10T18:30:39+00:00
2023-09-10T18:31:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্ত্রীর মাথা থেঁতলে হত্যা, স্বামী গ্রেপ্তার
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম  আপডেট: ১০.০৯.২০২৩ ৬:৩১ পিএম  (ভিজিট : ২৪৭)
X


 স্ত্রী হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে মসলা বাটার শিল দিয়ে স্ত্রী তাসলিমা আক্তারের মাথায় আঘাত করেন জাহিদুল। ওই সময় তাসলিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জাহিদুল ইসলামকে ধরে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই ঘটনায় নিহতের বাবা আহমদ আলী রোববার সকালে জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

জাহিদুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy