তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠি নলছিটিতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১

2023-09-11T18:23:03+00:00
2023-09-11T18:23:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৩ পিএম   (ভিজিট : ১১৭)
X

ঝালকাঠি নলছিটিতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। 

গ্রেফতার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায়  ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মদরাসায় গেলে ঘরে কেউ না থাকায় একা পেয়ে মজিবর তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পিছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলা দায়ের হওয়ার পর রোববার বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy