রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে মাদক মামলায় মো. আসাবুর রহমান রাকিব (১৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা

2023-09-11T18:58:45+00:00
2023-09-11T19:23:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২৩ ৭:২৩ পিএম  (ভিজিট : ২৯৯)
X

রাজবাড়ীতে মাদক মামলায় মো. আসাবুর রহমান রাকিব (১৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড  ও দশ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে। মো. আসাবুর রহমান রাকিব খুলনা জেলার তেরখাদা থানার লষ্করপুর এলাকার মো. সামাদ শিকদারের ছেলে।  

রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুব লিলিফা আকতার জা সোমবার (১১ সেপ্টেম্বর) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন। যার দায়রা মামলা নং-৫৯৩/২০১৪ এবং জি আর মামলা নং-৩২৯/২০১৪। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানাগেছে, ২০শে আগস্ট ২০১৪ সালে রাজবাড়ী সদর থানাধীন চর খানখানাপুর এস, এস হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ি ডিবি পুলিশের এসআই সোলাইমান কাজী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চেকিং এর সময় একটি লোকাল বাস (রেজিঃ নং- ফরিদপু ব-১১-০০২১) তল্লাশির সময় বাসে বসা যাত্রী মো. আসাবুর রহমান রাকিব এর দুই পায়ের মাঝে রাখা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

পরে আসামি আসাবুর রহমান রাকিবকে গ্রেফতার করে ২০শে আগস্ট ২০১৪ সালে রাজবাড়ী সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ)  ধারায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নং-২৭  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy