প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৩ পিএম (ভিজিট : ২৯৪)

X
নীলফামারীর ডোমার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিস সভার আয়োজন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মানিক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার রকিবুল ইসলাম, জহুরুল ইসলাম, স্বপন রামকৃষ্ণ ,ও সুদীপ বর্মন উপস্তিত থেকে বক্তব্য দেন। সভা শুরুর আগে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহাজাহান সিদ্দিক ও উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় প্রধান শিক্ষিকা মহামায়া দেব বর্মন, মিলি চৌধুরী, ইলোরা জাহানসহ প্রধান শিক্ষকবৃন্দ।
বাবু/জেএম