জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয়-শিক্ষক নির্বাচিত

মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

সারাবাংলা

সোনাগাজীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ে ৩টি ইভেন্ট বিদ্যালয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শ্রেষ্ঠত্ব

2023-09-11T20:21:30+00:00
2023-09-11T20:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয়-শিক্ষক নির্বাচিত
মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

সোনাগাজীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ে ৩টি ইভেন্ট বিদ্যালয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন করেন চর দরবেশ ইউনিয়নের দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আতা উল্যাহ ও উদ্ধব চন্দ্র দাস সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মুজাহিদ হোসেন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ভুট্টো, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান ও সাইফ উদ্দিন সাইফসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়, বক্তার মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজু মনোয়ারা, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা বিবি মরিয়ম, গুনক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি হোসেন মো. আলমগীর ও বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়। সোমবার উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে যাচাই বাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।

দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আতা উল্যাহ বলেন, আমি নতুন কোন কিছু আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণ বয়ে আনবে প্রতিনিয়ত তা অর্জন করার চেষ্টা করি এবং তা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরি। ভবিষ্যতে তা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy