শ্রীপুরে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক ও সহকারী গ্রেফতার

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে চলন্ত মিনিবাস ‘তাকওয়া পরিবহনের’ থেকে ধাক্কা দিয়ে পোশাক শ্রমিক নারী চম্পা বেগমকে (৩২) হত্যার ঘটনায় বাসের

2023-09-11T20:46:54+00:00
2023-09-11T20:46:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক ও সহকারী গ্রেফতার
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

গাজীপুরের শ্রীপুরে চলন্ত মিনিবাস ‘তাকওয়া পরিবহনের’ থেকে ধাক্কা দিয়ে পোশাক শ্রমিক নারী চম্পা বেগমকে (৩২) হত্যার ঘটনায় বাসের চালক ও সহকারীকে (হেলপার) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পোশাক শ্রমিক চম্পা বেগম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী এবং একই গ্রামের সুরুজ আলীর মেয়ে।

গ্রেফতার চালক নজরুল ইসলাম (৩৮) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আয়নাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও সহকারীকে (হেলপার) জয়নাল (২৮) ময়মনসিংহের পাগলা থানার বিল মাখল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টায় চম্পা নয়নপুর এলাকার বোনের বাসা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ভাড়া বাসায় যাওয়ার জন্য নয়নপুর থেকে তাকওয়া পরিবহনে চড়েন। মিনিবাসে উঠার পর বাসের চালকের সহকারীর (হেলপার) সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পরে। 

এসময় হেলপার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চম্পা বেগমকে ফেলে দেয়। পরদিন নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযুক্ত ওই বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। 

রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy