রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

পার্বত্য জেলা রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের

2023-09-11T20:50:53+00:00
2023-09-11T20:50:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৩৩)
X

পার্বত্য জেলা রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের প্রো-বেটার লাইফ (পিবিএল) হল রুমে ফ্যাক্ট চেকিং বিষয়ক এই সেশন অনুষ্ঠিত হয়। 

সেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য, সংবাদের ফ্যাক্ট চেকিং, সংবাদের সূত্র, নির্ভরযোগ্যতাসহ দায়িত্বশীলতা- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেশনে ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রেজেনটেশন উপস্থাপন করেন দৈণিক বণিক বার্তা ও সারাবাংলা ডটনেটের রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি। এসময় তিনি ফ্যাক্ট চেকিংয়ের উদ্দেশ্য, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস পদ্ধতি বিষয়ক ধারণা প্রদান করেন। সেশনে গণমাধ্যমে কর্মরত ১০ জন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বলেন, ফ্যাক্ট চেকিং বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, ভুল তথ্যের প্রভাব পড়ছে মূলধারার গণমাধ্যমেও। ফ্যাক্ট চেকিং করে ভুল তথ্য ও গুজব প্রতিরোধ করা যাবে। তবে ফ্যাক্ট চেকিং কার্যক্রমকে ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy