সীতাকুণ্ডে অস্ত্রধারী ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. নয়ন মনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে

2023-09-11T20:56:23+00:00
2023-09-11T20:56:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে অস্ত্রধারী ডাকাত গ্রেপ্তার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১২৫)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. নয়ন মনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের রেলওয়ে কলোনি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নয়ন মনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোরামতল এলাকার মো. গনির ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার নয়ন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি নিজাম ডাকাতের সহযোগী। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নয়ন আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জোরামতল রেলওয়ে কলোনি রাস্তার ওপর অবস্থান করছিল। এ খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, গ্রেপ্তার ডাকাত নয়ন মনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy