শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমি (ধান ক্ষেতে) পড়ে চালক নিহত হয়েছে।

2023-09-12T11:25:09+00:00
2023-09-12T11:25:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৫ এএম   (ভিজিট : ২৪৬)
X


গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমি (ধান ক্ষেতে) পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় চালকের দুই সহকারী আহত হয়েছে। তবে কোন শ্রমিক আহত হয়নি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মাওনা-বরমী সড়কের সোহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক মফিজুল (৩৮) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলো একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ (২৩) এবং সজীব (২০)।
 
স্থানীয়রা জানান সকালে স্মার্ট পোশাক কারখানার শ্রমিক বহনকারী ত্রিমোহনী যাওয়ার পথে সোহাদিয়া ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের (নিচু জিমি) ধান ক্ষেতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাস থেকে চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সোহাদিয়া (নলজুরা) ব্রিজ সংলগ্ন স্থানে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। গুরুতর আহত বাসের চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় চালকের সহকারী ২জন আহত হয়। তাদেরকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোন শ্রমিক আহত হয়নি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy