মানিকগঞ্জে ফোরলেন সড়কের পেটে ছোট সড়ক

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে বেউথা পর্যন্ত ২ কিলোমিটার ফোরলেন রাস্তার মধ্যে ২'শ মিটার ছোট সড়কের কারণে তীব্র

2023-09-12T17:28:39+00:00
2023-09-12T17:28:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ফোরলেন সড়কের পেটে ছোট সড়ক
যানজটে নাকাল শহরবাসী
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ২৭৫)
X

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে বেউথা পর্যন্ত ২ কিলোমিটার ফোরলেন রাস্তার মধ্যে ২'শ মিটার ছোট সড়কের কারণে তীব্র যানজট। প্রতিনিয়ত তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। 

জানাগেছে, মানিকগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ২০১৭-১৮ অর্থ বছরে ৭ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে মানিকগঞ্জ বাসষ্ঠান্ড হতে বেউথা পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ করেন। এই সড়কের মাঝে শহরের মূলকেন্দ্র খালপাড় ব্রীজ এলাকায় ২’শ মিটার সড়ক ছোট আকার অবস্থায় রয়েছে। যারফলে প্রতিনিয়ত শহরবাসীদের মোকাবিলা করতে হয় অসহনীয় যানজট। সওজের জায়গায় বিভিন্ন স্থাপনা এবং খালপারের ব্রীজ পাশে ছোট হওয়ার কারণে যানজট নাকাল শহরবাসী ও পথচারীরা। 

স্থানীয়দের অভিযোগ, নিত্যসঙ্গী হয়ে যাওয়া যানজটের নেপথ্যে রয়েছে অব্যবস্থাপনা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে বেউথা পর্যন্ত ফোরলেনে উন্নতি করা হলেও খালপাড় এসে সড়ক আগের মতো ছোট থাকার কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। পৌর কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের অবহেলায় যানজট নিরসনে হচ্ছে না।  চার লেনের রাস্তা নির্মাণ করা হয়েছে অথচ মাঝখানে এসে প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদের ভয়ে এখানে সড়ক ছোট হয়ে গিয়েছে। তাহলে চার লেন সড়ক নির্মাণের কি প্রয়োজন ছিল?

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বেউথা পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ সড়ক চারলেনে উন্নতি করা হয়েছে। কিন্তু ওই চারলেন সড়কের গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২’শ মিটার সড়ক ছোট আকারে রয়েছে। আর ওই ২’শ মিটার সড়ক শহরে খুব গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা। যারফলে ওইখানে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। আর ওই তীব্র যানজটের কারণে অতিষ্ঠ শহরবাসী ও পথচারীরা। সাড়া শহরে যানজট সৃষ্টি না হলেও মানিকগঞ্জ সড়ক ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের বাসভবন এবং দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে নিয়মিত যানজট লেগেই থাকে। চারলেন সড়কের ২’শ মিটার ছোট সড়কে তীব্র যানজট নিত্যদিনের। 

এ বিষয়ে মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী বলেন, আমি বারবার বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি। কিন্তু কেউ কোন কার্যকর পদক্ষেপ নেইনি। খালপাড় এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে চারলেন সড়কের সৌন্দর্য আরো বেড়ে যাবে এবং যানজট নিরসন হবে বলে আমি মনে করি।

মানিকগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল কাদের জিলানী বলেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে এই সড়কের বিষয়ে একাধিকবার কথা হয়েছে। শহরের সৌন্দর্য বর্ধন এবং যানজট নিরসনে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ সড়কটি চারলেনে উন্নতি করতে। খালপার যে ব্রীজটি আছে তার পাশে আরেকটি ব্রীজ নির্মাণ করা হলে যানজট কমে যাবে। এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করছি খুব শিগগিরই আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy