ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জন প্রত্যাহার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ডিঙিয়ে ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে বিমানবন্দর থেকে প্রত্যাহার

2023-09-13T14:33:33+00:00
2023-09-13T14:33:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জন প্রত্যাহার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৩ পিএম   (ভিজিট : ১৯০)
X


হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ডিঙিয়ে ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

গত সোমবার রাত ৩টা ১০ মিনিটের দিকে জুনায়েদ হোসেন মোল্লা নামে এক প্রতিবন্ধী শিশু ভিসা ও পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে যাওয়ায় তোলপাড় শুরু হয়।

বিমানে উঠার পর কেবিন ক্রু তাকে সিটে বসতে দেন। কিন্তু পরে তার কাছে ভিসা ও পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।

এ ঘটনায় কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা দেরিতে ঢাকা ত্যাগ করে। বিমানটিতে ৩৩০ জন প্যাসেঞ্জার ছিলেন।

বাবু/এ.এস





  বিষয়:   ভিসা  পাসপোর্ট 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy