ত্রিশালে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।মঙ্গলবার বিকেলে উপজেলার

2023-09-13T17:13:52+00:00
2023-09-13T17:13:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ত্রিশালে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

ময়মনসিংহের ত্রিশালে বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

মঙ্গলবার বিকেলে উপজেলার বইলর ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপির পক্ষ থেকে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের লিফলেট বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাসান মাহামুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছিদুল আমীন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, উপজেলা যুবলীগ নেতা রতন আকন্দ, কামরুল ইসলাম, আশিকুল ইসলাম মাহাফুজ, মনোয়ার হোসেন সরকার, তাজাম্মুল হোসাইন পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেমিনুল হাসান সোহান, সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy