আগামীকাল যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তিতাস গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ সেপ্টেম্বর)

2023-09-13T18:11:18+00:00
2023-09-13T18:13:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামীকাল যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১১ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৩ ৬:১৩ পিএম  (ভিজিট : ১৮৪)
X

তিতাস গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নারায়ণগঞ্জের গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা; হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা; পঞ্চবটি, মাসদাইর, ইসদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা, ইদরাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ঢাকা ম্যাচ, শ্যামপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশীপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা; ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি থেকে চিটাগাং রোড পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
এদিকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিতসহ স্বল্পচাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy