বুড়িগঙ্গা নদীতে জাহাজের লস্করের ভাসমান লাশ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের হাসনাবাদ কটন মিল এলাকা থেকে আল আমিন টিপু (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে

2023-09-13T18:45:07+00:00
2023-09-13T18:45:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুড়িগঙ্গা নদীতে জাহাজের লস্করের ভাসমান লাশ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২১৭)
X

বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের হাসনাবাদ কটন মিল এলাকা থেকে আল আমিন টিপু (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদরঘাট নৌ-পুলিশের এসআই রেজাউল করিম রেজা। 

তিনি জানান, নিহত আল আমিন চট্টগ্রামের ভূজপুর থানার আদার মানিক এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে। সে এমভি তানজিল-১ নামের একটি মালবাহী জাহাজে লস্কর হিসেবে কাজ করত। গত বৃহস্পতিবার  জাহাজ নোঙর করে মীরেরবাগ এলাকায় নদীতে গোসল করতে নেমে আল আমিন নিখোঁজ হয়। নিখোঁজের খবর পাওয়ার পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে উদ্ধার অভিযান চালিয়েছে। সে সময় তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে হাসনাবাদ এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে লাশটি উদ্ধারের পর সেটা আলামিনের লাশ বলে শনাক্ত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নৌ পুলিশের ঐ কর্মকর্তা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy