শ্রীমঙ্গলে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলের হাইল-হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে কারেন্ট জালগুলো হাওর পাড়ে

2023-09-13T19:23:40+00:00
2023-09-13T19:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X

শ্রীমঙ্গলের হাইল-হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল  জব্দ করা হয়েছে। পরে কারেন্ট জালগুলো হাওর পাড়ে বিনষ্ট করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির জানান, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনুপোনা নিধন বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার শ্রীমঙ্গলের হাইল-হাওরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির ও শ্রীমঙ্গল মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, হাওরের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ নিধনে কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy