কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার (১৪

2023-09-14T08:12:08+00:00
2023-09-14T08:12:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১২ এএম   (ভিজিট : ২১৯)
X

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এছাড়া উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা।

এর আগে রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে। যার জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৪ টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩ টা ৫২ মিনিটে। প্রথমে ৭ টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেওয়া হয়।

এদিকে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বাবু/এসআর 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy