মহিপুরে ৫০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ জব্দ

মনিরুল ইসলাম, কুয়াকাটা

সারাবাংলা

মহিপুরে প্রায় ৫০০ কেজি ওজনের দুটি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে গোপন

2023-09-14T19:59:16+00:00
2023-09-14T19:59:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহিপুরে ৫০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ জব্দ
মনিরুল ইসলাম, কুয়াকাটা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

মহিপুরে প্রায় ৫০০ কেজি ওজনের দুটি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক এ মাছ দুটি জব্দ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহিপুর বাজার হতে যাত্রীবাহী বাস সুগন্ধা পরিবহনযোগে বাজারজাত করার লক্ষ্যে অবৈধ শাপলাপাতা মাছ ঢাকা নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিও’র নেতৃত্বে ৫ সদস্যের একটি সেকশন হাজীপুর ব্রীজ টোলে বাসটিতে তল্লাশি করে মাছ দুটিকে জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ৫০০ কেজি।

পরে জব্দকৃত অবৈধ শাপলাপাতা মাছ দুটিকে বন বিভাগের সাথে সমন্বয় করত বন বিভাগের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিনের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy