রাজবাড়ীতে নচিমন বোঝাই পাটে আগুন

মোঃ কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে নচিমন ভর্তি তিন চাকার যানবাহন নচিমনে হটাত আগুন লেগে ৩৭ মণ পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর)

2023-09-14T20:17:00+00:00
2023-09-14T20:20:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে নচিমন বোঝাই পাটে আগুন
মোঃ কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৩ ৮:২০ পিএম  (ভিজিট : ৩২৮)
X

রাজবাড়ীতে নচিমন ভর্তি তিন চাকার যানবাহন নচিমনে হটাত আগুন লেগে ৩৭ মণ পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী থেকে পাংশাগামী চরলক্ষীপুর আহমেদ আলী মৃধা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

পথচারী মাসুদ জানান, পাট বোঝাই একটি নচিমন পাংশার দিকে যাচ্ছিলো হটাত নচিমনের নিচের দিকে ধোয়া দেখাযায় পরে নচিমন চালক নচমন থামালে স্থানী লোকজন এগিয়ে এসে পানি দিয়ে নচিমনের আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ধোয়ায় পথ অন্ধকার হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে না প্রে পরে ফায়ার সার্ভিসে ফোন করে। 
এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে বিকাল ৪টা ২০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌছাই। ততক্ষণে অনেক পাট পুড়ে গেছে। রাজবাড়ী থেকে মনসুর আলী নামের একজনের ৩৭ মণ পাট বোঝাই করে নচিমন চালক পাংশায় যাচ্ছিলো।  হটাত করেই নচিমনে আগুন লেগে যায়। 

স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করেছি। তবে কি কারনে আগুন লেগেছে আমরা জানতে পারিনাই। আগুন লাগার কারন অজ্ঞাত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy