বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তারা পাঁচজনই একে অপরের চাচাত ভাই-বোন। বৃহস্পতিবার

2023-09-15T14:26:10+00:00
2023-09-15T14:26:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৭১)
X

ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তারা পাঁচজনই একে অপরের চাচাত ভাই-বোন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ৫ ভাই-বোন হলো, মেরাসানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩), এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।

এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, মেরাসানী এলাকায় নিজ বাড়ির পাশে ৫ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখে ছিলেন ইঁদুর মারার জন্য। 

পরে তারা ৫ জন অসুস্থ হয়ে পড়লে,জান্নাত ও তিশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকি তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেওয়া হয়। বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে ৫ শিশু অসুস্থের বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy