মধুপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের নিয়মিত মাদক কারবারি ও মাদক সেবনকারিদের গ্রেফতার অভিযানের অংশ বিশেষ হিসেবে দুই মাদক কারবারিকে

2023-09-15T15:41:51+00:00
2023-09-15T15:41:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৫৪)
X

টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের নিয়মিত মাদক কারবারি ও মাদক সেবনকারিদের গ্রেফতার অভিযানের অংশ বিশেষ হিসেবে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ৪টার সময় উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারের পূর্ব পার কদিমহাতিল গ্রাম থেকে এ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। 

মধুপুর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানায়, কদিম হাতিল গ্রামের শেখ আব্দুল গাফ্ফারের বাড়ির সামনে মাদক অভিযান পরিচালনা করে কদিম হাতিল গ্রামের মৃত শেখ বেলায়েত হোসেনের ছেলে আসামি ১. মো. স্বপন শেখ (২৫) ও বেতবাড়ি গ্রামের মৃত জাবেদ আলী খানের ছেলে আসামি ২. মো. মোশারফ খান (৪৭) গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামিদ্বয়কে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy