নীলফামারী সৈয়দপুরে শিয়ালের কামড়ে আহত ১৫

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার শুক্রবার সকালে বাঁশ ঝাড় থেকে ১টি

2023-09-15T16:49:36+00:00
2023-09-15T16:49:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারী সৈয়দপুরে শিয়ালের কামড়ে আহত ১৫
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

নীলফামারী সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার শুক্রবার সকালে বাঁশ ঝাড় থেকে ১টি  শিয়াল বেরিয়ে এসে পথে যাকে দেখছে তাকেই দৌড়ে এসে কামড়াচ্ছে।

এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিয়ালটিকে মারার জন্য এলাকাবাসী ঘিরে ধরলে শিয়ালটি আরো হিংস্র হয়ে উঠে কামড় ও হাঁচড় দেয়া শুরু করে। এক পর্যায়ে ১৫ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সৈয়দপুর ১০০ সজ্জা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারী পাড়া সংলগ্ন খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার অন্তত ১৫ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুত্বর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy