ভারতে চিকিৎসকের পর্যবেক্ষণে সাংবাদিক কামরুল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কর্মরত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, একাত্তর টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক

2023-09-15T16:56:25+00:00
2023-09-15T16:56:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে চিকিৎসকের পর্যবেক্ষণে সাংবাদিক কামরুল
পিত্তথলির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে আজ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৬১)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কর্মরত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, একাত্তর টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কামরুল হাসানের শরীরে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫ টায় ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

জানা গেছে, প্রায় দুই বছর ধরে পেট ও পিঠে ব্যথা অনুভব করছিলেন সাংবাদিক কামরুল। শারীরিক এই অসুস্থতার জন্য গত বছরের ৭ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তার কিডনিতে পাথর রয়েছে। এ সময় ডাক্তার ওই বছরের ৮ নভেম্বর তার শরীরে অস্ত্রোপচারে কিডনির পাথর অপসারণ করেন। কিন্তু কিছুদিন পর আবারও একই সমস্যা দেখা দেয়। তার স্বাস্থ্যের তেমন কোন উন্নতি ঘটেনি। পরে সেখানেই আবার পরীক্ষা করে পিত্তথলিতে তিনটি পাথর ধরা পড়ে।   

এজন্য চলতি বছরের ১১ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে চিকিৎসা নিতে যান সাংবাদিক দম্পতি কামরুল হাসান ও  স্বর্ণা হাসান। সেখানে গিয়ে বৃহস্পতিবার রাত ৯ টায় চেন্নাই এ্যাপোলো হাসপাতালের ৪৪৪৬ নম্বর কেবিনে ভর্তি হন কামরুল । শুক্রবার সকাল সাড়ে ৫টায় গ্যাস্ট্রোলজি বিভাগের সার্জন ডা. টি জি বালাচন্দ্র কামরুলের পিত্তথলির পাথর জনিত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। 

শুক্রবার দুপুরে কামরুল হাসানের সহধর্মীনি দৈনিক আমাদের সময়ের সাংবাদিক স্বর্ণা হাসান জানান, সকাল সাড়ে ৫টায় সাংবাদিক কামরুল হাসানের শরীরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। এবং হাসপাতাল থেকে দুই-একদিনে রিলিজ করলে আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy