ডিমলায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী ডিমলা উপজেলা ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ হয়েছে।শুক্রবার (১৫

2023-09-16T12:18:02+00:00
2023-09-16T12:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩৫৯)
X


নীলফামারী ডিমলা উপজেলা ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের অফিস কক্ষে অত্র ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুবেল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর সরকারের সঞ্চালনায় কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ডিমলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবু, ভূষন রায়, ভবতোষ সেন, ইসলামিয়া কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মিলন রায়  সহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমাবেশের বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। এ ধারা অব্যাহত রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান বক্তারা।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy