আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিমেল সম্পাদক নাঈমুল

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি

2023-09-16T15:31:49+00:00
2023-09-16T15:31:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিমেল সম্পাদক নাঈমুল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৫৬)
X

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফরহাদ আলী হিমেলকে সভাপতি এবং হুসাইন মোঃ নাঈমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy