চট্টগ্রামে ওয়্যারহাউজে কাপড় চুরি, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ওয়্যারহাউজ থেকে কাপড় চুরির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

2023-09-16T16:19:38+00:00
2023-09-16T16:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ওয়্যারহাউজে কাপড় চুরি, গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ওয়্যারহাউজ থেকে কাপড় চুরির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া ১০১ রোল কাপড় এবং চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।

গ্রেপ্তাররা হলেন─ চাঁদপুর জেলার হাজীগঞ্জের মৃত আবদুল লতিফ প্রধানের ছেলে আবুল বশর প্রধান (৪৫), চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ ফারুক (৪০), একই উপজেলার মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ হৃদয় (২০), হাটহাজারী উপজেলার মাওলানা আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মুজিবুল হল (৪৫), রাঙ্গুনিয়া উপজেলার মৃত আবুল আবছারের ছেলে মোহাম্মদ পারভেজ (২৬), সীতাকুণ্ড উপজেলার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রি ওরফে আলী আকবরের ছেলে মোহাম্মদ ইউসুফ ভাণ্ডারি ওরফে আবুল কালাম কালু (৫২), একই উপজেলার বদি আলমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৮), মৃত হাজী রাজা মিয়ার ছেলে সামছুল আলম (৫৩), নগরের হালিশহর থানার মৃত মোতাহের হাওলাদারের ছেলে মাসুদ আলম ওরফে পিচ্ছি মাসুদ (৪৭) এবং পাহাড়তলী থানার একেএম আহমদ উল্লাহ চৌধুরীর ছেলে আরিফুর রহমান চৌধুরী (৪০)।

পিবিআই জানায়, গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট রাতে পটিয়া উপজেলার পাচুরিয়া হুলাইন এলাকার দ্য নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামে একটি ওয়্যারহাউজে চুরির ঘটনা ঘটে। ২৬ আগস্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দেখতে পান, কারখানায় থাকা কাপড়ের রোলের অধিকাংশ চুরি হয়ে গেছে। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে জানালার গ্রিল কেটে মুখোশ পরিহিত একটি চক্রকে কাপড়ের রোল নিয়ে যেতে দেখা যায়। চক্রটি প্রথমে ওয়্যারহাউজ থেকে কাপড় বের করে পিকআপযোগে নিয়ে যায়। পিকআপটিকে একটি সাদা রংয়ের পুরাতন মডেলের প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পাহারা দিতে দেখা যায়। ঘটনার সময় ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রতিষ্ঠানটির সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন বিষয়টি খেয়াল করতে পারেননি এবং একই কারণে সিসিটিভি ফুটেজে চোরাই মালামাল পরিবহনে গাড়িগুলোর নম্বর শনাক্ত করা যায়নি।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ২০ থেকে ২৫ জনের একটি টিম রপ্তানির এসব পোশাক চুরিতে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (শনিবার) আদালতে পাঠানো হচ্ছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ইতিমধ্যে চুরি যাওয়া ১০১ রোল কাপড় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy