পুলিশ বা জনপ্রতিনিধি ভুলভ্রান্তি করলে শাস্তি ভোগ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ভুলভ্রান্তি করলে পুলিশ বা জনপ্রতিনিধি সে যেই হোন না কেন তাকে শাস্তি পেতেই হবে। কোনো ছাড় নেই বলে

2023-09-16T18:03:39+00:00
2023-09-16T18:03:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ বা জনপ্রতিনিধি ভুলভ্রান্তি করলে শাস্তি ভোগ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X


ভুলভ্রান্তি করলে পুলিশ বা জনপ্রতিনিধি সে যেই হোন না কেন তাকে শাস্তি পেতেই হবে। কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেয়ার জন্য চক্রান্ত চলছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরের চাষাড়ায় অবস্থিত নব নির্মিত বিকেএমইএ নতুন সাততলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টরে উন্নয়ন ঘটেছে। এ ছাড়া ওষুধ সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে তার হাতে বদলে গেছে বাংলাদেশ।

তিনি বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, আমাদের দেশের আরেক প্রধানমন্ত্রী বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল সংযোগ দিতে চাইলেও দেশের সব খবর ফাঁস হয়ে যাবে বলে তিনি সাবমেরিন সংযোগ নিলেন না। এটাকে আমরা মূর্খতা বলবো না কি বলবো জানি না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বাংলাদেশের অর্থনীতি আপনারা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আপনারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আপনারা সবাই মিলে ভালো কাজ করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জ আসলে সব দিক দিয়ে সেরা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করেছেন। এই শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছেন। আগে শ্রমিকেরা অসন্তোষ হলে কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। আমাদের নেতারা পুলিশের সুনাম করলে আমার কাছে খুব ভালো লাগে। পুলিশ ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করে।

বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

বাবু/এ.এস





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy