কালিহাতীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে

2023-09-17T12:13:39+00:00
2023-09-17T12:13:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম   (ভিজিট : ৩৩৮)
X


জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোখলেছুর রহমান খান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আয়োজিত উন্নয়ন মেলায় ৪টি সরকারি দপ্তর ও একটি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy